DKVIP: স্প্যানিশ এমপির অভিযোগ: আবাসনসংকটের মধ্যেও ফেরান তোরেসের প্রতিষ্ঠান ২০টি বাড়ি মজুত করেছে
DKVIP লেখা তথ্য তথ্য লগইন, অ্যাপ, ক্যাসিনো, খেলাধুলা, বোনাস শর্ত তথ্য নিরাপদ তথ্য তথ্য.
DKVIP লেখা তথ্য তথ্য লগইন, অ্যাপ, ক্যাসিনো, খেলাধুলা, বোনাস শর্ত তথ্য নিরাপদ তথ্য তথ্য.
স্পেনের এল মুন্দোর প্রতিবেদনে বলা হয়েছে, সুমার পার্টির সংসদীয় আবাসনবিষয়ক মুখপাত্র ও এমপি আলবের্তো ইবানিয়েস স্পেনের আন্তর্জাতিক ফরোয়ার্ড ফেরান তোরেসের কঠোর সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, একটি বিনিয়োগ তহবিলের মাধ্যমে ভ্যালেন্সিয়া অঞ্চলের আবাসনবাজারে জল্পনামূলক ব্যবসা করছেন তোরেস।

এক সংবাদ সম্মেলনে স্পেনের সদ্য বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ টেনে ইবানিয়েস জাতীয় দলের মাঠের সাফল্যের সঙ্গে দেশের গুরুতর আবাসন পরিস্থিতির তুলনা করেন।
স্পেনের ২টি বিশ্বকাপ জয়ের বছর—২০১০ ও ২০২৬—এর মধ্যবর্তী অর্থনৈতিক পরিবর্তন তুলে ধরেন এই এমপি। তাঁর ভাষ্য, ন্যূনতম মজুরি ৬৩৩ ইউরো থেকে বেড়ে ১১৮৪ ইউরো হলেও বাড়ির দাম ভারসাম্যহীনভাবে লাফিয়ে বেড়েছে। তাঁর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১০ সালে ভ্যালেন্সিয়ায় একটি সম্পূর্ণ ফ্ল্যাটের গড় ভাড়া ছিল ৫০০ ইউরো। এখন সেই অর্থে ভাগাভাগির ফ্ল্যাটে ১টি কক্ষও পাওয়া যায় না, কারণ একটি কক্ষের গড় ভাড়াই ৫৫০ ইউরো।
এই প্রেক্ষাপটে ফেরান তোরেসের মালিকানাধীন ‘ইলেভেন ফিউচার ইনভেস্ট’-এর নাম সরাসরি উল্লেখ করেন ইবানিয়েস। ফোর্বসের তথ্য উদ্ধৃত করে প্রতিষ্ঠানটিকে ‘শকুন তহবিল’ আখ্যা দিয়ে তিনি বলেন, এটি ভ্যালেন্সিয়ায় ইতিমধ্যে ২০টি সম্পত্তি মজুত করেছে। তাঁর দাবি, প্রতিষ্ঠানটি শুধু জল্পনামূলক মুনাফার জন্য বাড়ি কিনছে, যা সাধারণ মানুষের বাসস্থান কেনা ও নিশ্চিত করার সংকট আরও বাড়াচ্ছে।
বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল উল্লেখ করে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানান ইবানিয়েস। আবাসনবাজারকে এমন আর্থিক কর্মকাণ্ড থেকে রক্ষায় বিনিয়োগ তহবিল ও ফেরান তোরেসের প্রতিষ্ঠানের মতো সংস্থাগুলোকে জল্পনামূলক উদ্দেশ্যে বাড়ি কেনা থেকে নিষিদ্ধ করার আইনি প্রস্তাব কার্যকর করার ওপর তিনি জোর দেন।